ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার প্রতি তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে একটি সুস্থ্য সংস্কৃতির চর্চার লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের সোনালী অধ্যায় ফিরিয়ে আনতে আমাদের একসাথে কাজ করতে হবে।’

৩ এপ্রিল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে দু’দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-তথ্য সচিব আবদুল মালেক, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র মহাপরিচালক হারুন-অর- রশিদ, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ হাসান ইমাম, অভিনেতা আলমগীর ও ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি চলচ্চিত্র সমাজের আয়না এবং এতে মানুষের কথা বলা হয়। চলচ্চিত্র থেকে বিনোদনও পাওয়া যায়।

চলচ্চিত্রকে দেশের অন্যতম পুরনো গণমাধ্যম হিসাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে একসময় ১ হাজার ২০০ সিনেমা হল থাকলেও, বর্তমানে এই সংখ্যা হ্রাস পেয়ে ২শ’র নিচে দাঁড়িয়েছে।

তথ্যমন্ত্রী স্মরণ করে বলেন, সমাজে চলচ্চিত্রের প্রভাবের বিষয়টি অনুধাবন করে তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন এবং এরই ধারাবাহিকতায় এফডিসি প্রতিষ্ঠিত হয়।

ড. হাছান মাহমুদ বর্তমান সরকার ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণসহ চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এফডিসির আধুনিকীকরণের জন্য আমরা প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করব।’

তথ্যমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজক ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ভাল চলচ্চিত্র নির্মাণের আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তথ্যমন্ত্রীর নেতৃত্বে এফডিসি চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। ২০১২ সাল থেকে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসাবে পালিত হচ্ছে।

প্রথমদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শোভাযাত্রা, চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভা ও সেমিনার।

৪ এপ্রিল প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও এফডিসিতে একটি লেজার শো ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার প্রতি তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আপডেট সময় ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯