ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবি ও বাচিক শিল্পীদের মিলনমেলায় জামালপুরে ‘এক বিকেলের কাব্যকথা’

‘এক বিকেলের কাব্যকথা’ অনুষ্ঠানে জামালপুর ও শেরপুরের কবি ও বাচিক শিল্পীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

কবি আর বাচিক শিল্পীদের মুখর পদচারণায় চৈত্রের বিকেলটাও যেন হয়ে উঠেছিল সোনালী। ২৯ মার্চ বিকেলে অনেকটা পথ পেরিয়ে জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকার কবি আর বাচিক শিল্পীরা জড়ো হয়েছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামে মুক্তিসংগ্রাম জাদুঘর প্রাঙ্গণে। তাদের আড্ডা,গল্প, কবিতা পাঠে নিরিবিলি জাদুঘর প্রাঙ্গণ রূপ নিয়েছিল প্রাণের মেলায়।

‘এক বিকেলের কাব্যকথা’ নামে চমৎকার এই আয়োজনটি করেছিল আবৃতি সংগঠন স্বরকলা জামালপুর।

মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকারের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে যুক্ত হয়েছিলেন জামালপুর ও শেরপুরের কবি ও বাচিক শিল্পীরা। আমিনুল ইসলাম খানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে নিজেদের কবিতা পাঠ করেন কবি আলী জহির, কবি মুজাহিদ বিল্লাহ কামাল ফারুকী, ড. মোহাম্মদ হায়দার, ধ্রবজ্যোতি ঘোষ মুকুল, শেখ ফজল, আব্দুল হাই আল হাদী, শফিক জামান, এম এস আই সাগর, রবিন পারভেজ, রাজন্য রুহানী, বিপ্লব সরকার, তোফায়েল হোসেন, আরিফুল ইসলাম ও কামরুন নাহার শিখা। আবৃত্তি করেন কবি ও বাচিক শিল্পী ইহসানুল হক মঞ্জু, জয়শ্রী ঘোষ, হামিদুল হক দোদুল, জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, এম আর আই রাসেল, ফারজানা ইসলাম, মিনহাজ উদ্দিন শপথ, মানসী ঘটক,পলাশ ঘটক, নিচই প্রমুখ।

কবিতা চর্চার মধ্য দিয়েই তরুণদের শুদ্ধ মনন গড়ে তুলতে হবে কবিতা আর আড্ডায় এমন অভিব্যক্তিই প্রকাশ করেন কবিরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ।

‘এক বিকেলের কাব্যকথা’ বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত ১০টা পর্যন্ত চলে। কবি ও বাচিক শিল্পীদের পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাদুঘর কর্তৃপক্ষের লুচি, সব্জি আর চায়ের আপ্যায়ন শেষে যখন ঘরে ফেরেন কবিরা তখনও এমন এক প্রাণের মেলায় ফের মিলিত হবার তাগিদ অনুভূত হয় তাদের বুকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কবি ও বাচিক শিল্পীদের মিলনমেলায় জামালপুরে ‘এক বিকেলের কাব্যকথা’

আপডেট সময় ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯