ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ মার্চ বিকেল ৪টা ৪০ মিনিটে বঙ্গভবনের চত্বরে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতির পত্নি রাশিদা খানম এসময় উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ সংবর্ধনায় যোগ দেন।

প্রখ্যাত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যগণ, জ্যেষ্ঠ আইনজীবিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, জ্যেষ্ঠ রাজনীতিকগণ, সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগদান করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কেক কাটেন। এ উপলক্ষে লাল-সবুজ রংয়ের বেলুন অবমুক্ত করা হয়।

তাঁরা অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজন ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন এবং তাঁদের কল্যানে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশের প্রখ্যাত শিল্পীরা সেখানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন।

রাষ্ট্রপতির বাসভবনের উত্তরপাশের সবুজ চত্বরে আমন্ত্রিত অতিথিদের নাশতা দিয়ে আপ্যায়ন করা হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা

আপডেট সময় ০৮:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯