ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মোনাজাত, শিশু সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ১৭ মার্চ সকালে উপজেলার মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের পধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ওমর ফারুক, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, পুলিশ পরিদর্শক (টিআই) শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধসহ স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।

পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদের উদ্যোগে কেক কাটা হয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় ০৫:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯