ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যেতে অনীহা খালেদা জিয়ার

খালেদা জিয়া।

খালেদা জিয়া। ছবি : গেটি ইমেজেস

বাংলারচিঠি ডটকম ডেস্ক : কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে তিনি হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, ৯ মার্চ তাকে বিএসএমএমইউ-তে নেয়ার কথা বললে তিনি অনীহা জানান। তবে তিনি কেনো সেখানে যাবেন না সেই কারণ স্পষ্ট করেননি। ১০ মার্চ ১১টা ৫০ মিনিট পর্যন্ত তিনি ঘুম থেকে ওঠেননি। ঘুম থেকে উঠলে তার যাওয়া-না যাওয়ার বিষয়ে আবার জানতে চাওয়া হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, তাকে বিএসএমএমইউ-তে নেয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে তিনি যাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

এদিকে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন খালেদা জিয়াকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হচ্ছে।

দুপুর ১২টার পর খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার কথা ছিল। তবে কারা কর্তৃপক্ষ চাইলেও খালেদা জিয়ার সেখানে যাওয়া-না যাওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যেতে অনীহা খালেদা জিয়ার

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯