ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

ভবনের ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌরসভার বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বগাবাইদ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিম রেজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাকিব হোসেন রাজু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাছরিন আক্তার, জামালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান, বিদ্যালয়ের দাতা সদস্য সওদাগর মোহাম্মদ আজিজুল হক, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম আমির, মো. রাশেদুল হাসান, মো. নেওয়াজ আল আজাদ লিপন, মো. মোস্তাফিজুর রহমান ও অভিভাবক সদস্য (সংরক্ষিত) রোজী সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম মোতাহের হোসাইন ও সাংস্কৃতিককর্মী এম আর আই রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আলোচনা সভার পূর্বে ফলক উম্মোচন করে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

আপডেট সময় ০৮:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯