ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

নকলায় পার্চিং উৎসব উদযাপিত

নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে পার্চিং উৎসব পালিত হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে পার্চিং উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার গড়েরগাও, ছত্রকোনা, চন্দ্রকোনা, বাছুর আগলা এলাকায় শোভাযাত্রা ও কৃষকদের উদ্বুদ্ধ করতে সারাদিনব্যাপী কৃষকদের জমিতে বাঁশের কনচি ও গাছের ডাল পুতে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক মো. আষরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আনোয়ার হোসেন, স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ অঞ্চলের ৪ জেলার ৩৫টি উপজেলায় ১ হাজার ৮৪টি ব্লকে পার্চিং উৎসব পালিত হয়েছে। কর্মসূচি বাস্তবায়ন হলে কৃষকদের বোরো ফসলের ক্ষেত কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

নকলায় পার্চিং উৎসব উদযাপিত

আপডেট সময় ০৫:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯