ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

ইসলামপুরে মুক্তিযোদ্ধা তালিকায় চারজনের নাম নিবন্ধনের দাবি

ইসলামপুরে মুক্তিযোদ্ধা তালিকায় চারজনের নাম নিবন্ধনের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা তালিকায় চারজনের নাম নিবন্ধন করার দাবিতে ওই চারটি পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচরে সাজালেরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

১৯৭১ সালে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেও চিনারচর গ্রামের চারজন মুক্তিযোদ্ধার নাম রহস্যজনক কারণে মুক্তিযোদ্ধা তালিকায় নিবন্ধিত হয়নি। তারা হলেন- মৃত আহসান উল্লাহর ছেলে ডাক্তার নয়ান উল্লাহ, মৃত নীল মাহমুদের ছেলে সিরাজ শেখ ও মানিক শেখ এবং মৃত মুনছরের ছেলে ডাক্তার মমতাজ উদ্দিন। তাদের মধ্যে মধ্যে ডাক্তার নয়ান উল্লাহ ২০১৭ সালের ২৫ মে এবং মানিক শেখ ২০০৫ সালে মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে ডাক্তার নয়ান উল্লাহর ছেলে মো. মোখলেসুর রহমান জানান, তার বাবা বেঁচে থাকাকালীন প্রায়ই বলেছিলেন তিনি জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় আজও তার নাম নিবন্ধন হয়নি। মুক্তিযোদ্ধা খেতাব বঞ্চিত ওই চার পরিবারের স্বজনদের দাবি, সরকার যেন অতিদ্রুত তাদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশ করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, চরপুঁটিমারী ইউপি সদস্য জান্নাত আলী, সাবেক ইউপি সদস্য জবেদ আলী, ডাক্তার আবু মোসা, শিক্ষক মো. জিয়াউর রহমান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মানিক শেখের স্ত্রী সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম, সিরাজ শেখ ও মানিক শেখের ভাই মোফাজ্জল হোসেন প্রমুখ।

মানববন্ধনে খেতাব বঞ্চিত ওই চারজনের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় প্রকাশ করার দাবিতে একাত্ম ঘোষণা করে সংহতি প্রকাশ করেছেন মানবতা ও জন্মভূমি রক্ষায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামপুরে মুক্তিযোদ্ধা তালিকায় চারজনের নাম নিবন্ধনের দাবি

আপডেট সময় ০৭:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯