ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শুভসংঘের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কালের কণ্ঠ-শুভসংঘ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কালের কণ্ঠ-শুভসংঘের উদ্যোগে জামালপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে জামালপুর উদীচীর রনেশ দাশগুপ্ত চারুকলা বিভাগ এবং মনিমেলা খেলাঘর আসরের চারুকলার শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই ‘নয়মাস’।

অতিথিবৃন্দের সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা। ছবি : বাংলারচিঠি ডটকম

বিজয়ীদের হাতে পুরস্কারের বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, শুভসংঘ জামালপুর জেলা শাখার উপদেষ্টা উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম ও নাট্যসংগঠক মুক্তা আহম্মেদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু প্রমুখ। পরে শুভেচ্ছা উপহার হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথিকেও ‘নয়মাস’ বইটি দেওয়া হয়।

প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার হিসেবে ইমদাদুল হক মিলনের লেখা ‘নয়মাস’ বই দেওয়া হয়। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

এ প্রতিযোগিতা আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন শুভ সংঘের জামালপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসাইন সরকার ও সাধারণ সম্পাদক রনজু আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুভসংঘের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯