ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ গুণী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০১৯। এর মধ্যে দুইজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৬ ফেব্রুয়ারি এ কথা জানিয়ে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টায় পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), আইনজীবী গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদক ২০১৯ পেয়েছেন।

শিল্পকলায় সংগীত বিভাগে একুশে পদক পেয়েছেন তিনজন। তারা হলেন সুবীর নন্দী, মরহুম আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল।

শিল্পকলায় অভিনয় বিভাগে তিনজন একুশে পদক পেয়েছেন। তারা হলেন, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী।

এ ছাড়াও শিল্পকলায় আলোকচিত্র বিভাগে সাইদা খানম ও চারুকলা বিভাগে জামাল উদ্দিন আহমেদ একুশে পদক পেয়েছেন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক এবং শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া একুশে পদক পেয়েছেন।

ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন ছয়জন। তারা হলেন, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ গুণী

আপডেট সময় ০৮:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯