ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জিল বাংলায় আখ চাষীদের প্রতিবাদ সমাবেশ

জিলবাংলা চিনি কলে আখ চাষীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : বিল্লাল হোসেন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জিলবাংলা চিনি কলে বিক্রি করা আখের প্রায় ১৩ কোটি টাকার বকেয়া পরিশোধের দাবিসহ নানা অনিয়মের প্রতিবাদে ৪ ফেব্রুয়ারি দুপুরে চিনি কলের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন চুক্তিবদ্ধ আখ চাষীরা।

আখ চাষী কল্যাণ সমিতি আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপদেষ্টা দেলুলুর রহমান, সদস্য আব্দুর রাজ্জাক, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।

সমাবেশে বক্তারা আখের পুর্জি বিড়ম্বনা, ওজনে কারচুপি, সরকারি ভর্তুকী প্রদানে অনিয়মসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে তারা তাদের সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে আখ বিক্রির অর্থ পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, জিলবাংলা চিনি কলের আটটি উপ-এলাকার মোট ৩৯টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার আখ চাষী তাদের আখ বিক্রি করেন। চাষীরা আখ সরবরাহের জন্য তাদের মুঠোফোনে খুদে বার্তা পান। এর প্রেক্ষিতে চাষীরা আখ সরবরাহ করে থাকেন। চলতি মাস পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকা বকেয়া জমা হয়েছে। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সর্বশেষ আখ বিক্রির টাকা পান তারা। কিন্তু এরপর তারা আর টাকা পাননি। ফলে টাকার অভাবে অনেক চাষী দুর্ভোগে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জিল বাংলায় আখ চাষীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৯:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯