ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় একটি এসএসসি ও একটি দাখিল পরীক্ষার কেন্দ্রসহ দুটি ভেন্যু কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ২ ফেব্রুয়ারি প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষা ও নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ভেন্যু কেন্দ্রে এসএসসি পরীক্ষার আসন ব্যবস্থা করা হয়েছে। নকলা উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৫০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা ও কারিগরি (ভোকেশনাল) শাখায় ১১৬ জন পরীক্ষার্থী এবং ১৯টি দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ৫১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনেই এসএসসিতে ৫ জন ও দাখিলে ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক ও দাখিল পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন শাহরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯