ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জাতীয় সংসদে শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক গণফোরামের দুই সংসদ সদস্য

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরাম নেতা মোকাব্বির খান শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। খবর বাসস এর।

২৮ জানুয়ারি বিকেলে জাতীয় সংসদে শপথ নেয়ার বিষয়ে জানতে চাইলে তারা বাসসকে এ কথা জানান।

সুলতান মনসুর বলেন, আমি নিজে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও জয় লাভ করেছি।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করাতে তারা আমাকে নির্বাচিত করেছে। মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাকে সংসদে যেতে হবে।

কবে নাগাদ শপথ গ্রহণ করবেন- জানতে চাইলে মনসুর বলেন, নির্বাচনের পর ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়। সে অনুযায়ী আরো সময় বাকি আছে। আমরা সংসদে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচক রয়েছি।

এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা যে কোন সময় সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণ করব। তবে এখন আমি একটু অসুস্থ। সময় আছে, সুস্থ হয়েই শপথ গ্রহণ করব।

গণফোরাম নেতা মোকাব্বির খান বলেন, জনগনের আশা-আকাঙ্খা ও প্রত্যাশা পূরণের জন্য আমরা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করি। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। স্যার (ড. কামাল হোসেন) চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি ফিরে এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় সংসদে শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক গণফোরামের দুই সংসদ সদস্য

আপডেট সময় ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯