ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা-৩ আসনে আ’লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নির্বাচিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৭ জানুয়ারি সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এই ফলাফল ঘোষণা করেন।

২৭ জানুয়ারি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে জাতীয় পার্টির দিলারা খন্দকার লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। অন্যান্যের মধ্যে জাসদের এস এম খাদেমুল খুদি মশাল প্রতীকে পেয়েছে ১১ হাজার ৬৩০ ভোট।

একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

গাইবান্ধা-৩ আসনে আ’লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নির্বাচিত

আপডেট সময় ১১:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯