ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২০২০ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে ১ জানুয়ারি জানানো হয়, বাছাই পর্বের মাধ্যমে মূল আসরে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর ১৬ দলের মধ্যে শীর্ষ আটটি সরাসরি খেলবে গ্রুপ পর্বে। বাকী আট দল খেলবে বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সরাসরি পর্বে খেলার। এরপর ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রপ পর্বের ম্যাচ। তখন দু’টি গ্রুপে বিভক্ত হবে ১২টি দল।

আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ শীর্ষে আট এ অবস্থান করায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

এই তালিকায় নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে- শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

সরাসরি বিশ্বকাপ খেলতে না পারার খবরে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা সরাসরি খেলতে পারছি না। কিন্তু বাছাই পর্ব পার করে টুর্নামেন্টের মূলপর্বেও ভালো খেলার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমাদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য আমরা রাখি এবং টুর্নামেন্টে ভালো না করার কোন কারণ দেখছি না। বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশ সময় অছে। এই সময়ে আমাদের সেরা ব্যবহারই করতে হবে। খুব বেশিদিন হয়নি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমরা টি-২০ সিরিজ জিতেছি। ঐ সিরিজ জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে যে আমরাও বিশ ওভারেও ক্রিকেটে ভালো খেলতে পারি।’

২০২০ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা

আপডেট সময় ০৩:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯