ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আলু চাষীরা চিন্তিত

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় ১৭ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আলু চাষীরা চিন্তিত হলেও অন্যান্য ফসলের চাষীরা বেজায় খুশি। তবে বৃষ্টিতে বাইরে বের হতে না পারায় কমে গেছে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণার কাজও। ছোট যানবাহন রাস্তায় না থাকায় স্থবির হয়ে গেছে স্থানীয় যাতায়াত, কিন্তু স্বাভাবিক আছে দূরপাল্লার ভ্রমণ।

বঙ্গপোসাগরের ভারতের অংশের ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাব আামাদের দেশেও পড়তে পারে তাই আবহাওয়া দপ্তর তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে। এই বৃষ্টি কয়েক দিন চলমান থাকলে এবং জমিতে পানি জমে গেলে আলুচাষীরা কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে বিভিন্ন শাক সবজি, ফল ও অন্যান্য ফসলের খুব উপকারে আসবে বলে জানায় কৃষি বিভাগ। সরজমিনে দেখা গেছে, অসময়ের এই বৃষ্টিতে রিকশা ও ছোট যানবাহন না পাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী ও স্থানীয় যাযতয়াতকারীরা।

ভূরদী এলাকার আলু চাষী ছাইদুল হক ও কামাল, বানেশ্বরদী এলাকার আলু চাষী জুয়েলসহ বেশ কয়েকজন চাষী জানান, খুব বেশি বৃষ্টি হলে এবং ক্ষেতে পানি জমে গেলে ক্ষতির সম্ভবনা আছে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ক্ষতির সম্ভাবনা নেই। আর যদি ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে আলু ক্ষেত নষ্ট হয়েই যায় তাহলে কৃষকরা প্রতি একরে লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান তারা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও শেখ ফজলুল হক মণি বলেন, দুই এক দিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কৃষকের কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। বর্তমানের বৃষ্টিতে কৃষকরা যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন, তা ঠিক নয়। তারা আরো বলেন, যেসব জমি আলু চাষের জন্য ও শাক সবজি রোপনের জন্য তৈরি করা হয়েছিলো, বৃষ্টিতে আপাতত সেসব জমির উপযোগিতা নষ্ট হলেও, বৃষ্টি বন্ধ হলে তাড়াতাড়ি তা ঠিক হয়ে যাবে। আর যেসব জমিতে শাক সবজি ও আলু গজিয়ে গেছে, সে সব জমির জন্য এই বৃষ্টি কোনো ক্ষতি করবে না, বরং উপকার হবে বলে তারা আশা করছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলমান এই বৃষ্টি কয়েক দিন অব্যাহত থাকলে আলু চাষীদের ক্ষতি হতে পারে। তবে আজ পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে কোনো ক্ষতি হবেনা। বরং সরিষা, তুলা, মুগ ও মাসডাল, বেগুন, মরিচ, টমেটো, পেয়াঁজ, রসুন, শাক সবজি এবং বিভিন্ন ফল ও ফসলের খুব উপকারে আসবে। তবে বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকলে আলু ক্ষেতে মড়ক দেখা দিতে পারে এর জন্য আলু চাষীদের আগাম পরামর্শ দেওয়া শুরু করেছেন কৃষি কর্মকর্তাগন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মজিবুর রহমান বলেন, শীতের শুরুতে এই অসময়ে বৃষ্টির প্রভাবে শিশু ও বৃদ্ধদের ডাইরিয়া, বমি, সর্দি-কাশিসহ ঠান্ডা জনিত বিভিন্ন রোগবালাই আক্রমণ করতে পারে। তাই স্বাস্থ্য বিভাগ থেকে মাঠ পর্যায়ে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আলু চাষীরা চিন্তিত

আপডেট সময় ০৭:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮