ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

সিংহজানী খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলায় সরকারিভাবে আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর জেলা সদরের সিংহজানী খাদ্যগুদামে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

এ সময় জেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী, সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিচালন কর্মকর্তা জিনাত সামছুন্নাহার সুলতানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রথম ১৪৫ মেট্রিক টন চাল সরবরাহ করেন চালকল মালিক মো. মোখলেছুর রহমান জিন্নাহ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান বাংলারচিঠি ডটকমকে বলেন, চলতি মৌসুমে ৮ হাজার ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চালের দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। এ লক্ষ্যে এরই মধ্যে ৩০ জন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৮:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮