ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামপুরে স্কুল ফিডিং প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে স্কুল ফিডিং প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১২ ডিসেম্বর বিকেলে উপজেলা শিক্ষা কার্যালয় সভাকক্ষে স্কুল ফিডিং প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, খোরশেদ আলম চৌধুরী, আব্দুল গফুর, সোহেল মাহমুদ, স্কুল ফিডিং প্রোগ্রামের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার তাহেরুল ইসলাম, ফিল্ড মনিটর মো. লিটন মিয়া, মেহেরুন নাহার, মিজানুর রহমান, আবু হানিফ ইবনে আহসান, রাকিবুল হাসান, এ কে এম আজিজুর রহমান, মুখলেছুর রহমান, কাজী সৈকত প্রমুখ।

স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় বিদ্যালয়ের শিশু উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও পুষ্টিঘাটতি পূরণে দারিদ্রপীড়িত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি চলমান রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানো, পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে নারীর অধিকার, সবজি বাগান এবং খাবার আগে হাত ধোয়া বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় বিদ্যালয়গুলোতে বিস্কুট বিতরণ করায় শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। ফলে শিক্ষার্থী ঝরে পড়া অনেকাংশে রোধ হয়েছে।

স্কুল ফিডিং প্রোগ্রামের রিপোর্টিং অফিসার তাহেরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যাতে পাঠ নিতে বিঘ্ন না হয় তার জন্য প্রথম ঘন্টায় বিস্কুট বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়ে মা সমাবেশ, এসএমসি’র সভা, বাড়ি পরির্দশন ও উঠান বৈঠক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ যাবৎ ইসলামপুর উপজেলায় উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ১৭৮.৬১ মেট্রিক টন বিস্কুট বিতরণ করা হয়েছে। উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি শিশু কল্যাণ ট্রাস্ট ও ১৮টি স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার মোট ৩৭ হাজার ৩৭৬ জন শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় রয়েছে। তার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯২৩ এবং ছাত্র ১৮ হাজার ৪৫৩ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ইসলামপুরে স্কুল ফিডিং প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮