ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের প্রচার মাইক ও ইজিবাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ১০ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় যুবলীগের কর্মীরা সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটায়।

এ আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বাংলারচিঠি ডটকমকে জানান, ১০ ডিসেম্বর ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকেলে তিনি দুটি ইজিবাইকে করে নির্বাচনী প্রচার মাইক নামান। একটি ইজিবাইক সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় প্রধান সড়কে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালাচ্ছিল। এ সময় স্থানীয় যুবলীগকর্মী মনোয়ার হোসেন ও মুকুল মিয়া ইজিবাইকটি আটক করে। তারা ইজিবাইকের চালক লাভলুকে ভয়ভীতি দেখায় এবং মারধর করে তার মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা একটি প্রচার মাইক ও দুটি হর্নসহ ইজিবাইকটি ভাঙচুর করে দ্রুত কেটে পড়ে।

তিনি আরো জানান, তার নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করার ঘটনাটি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরিষাবাড়ী থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করে এ ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম বিএনপি দলীয় প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘বিএনপি দলীয় প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে মনোয়ার হোসেন ও মুকুল মিয়া নামে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা যুবলীগের কেউ নয়।’

এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘শিমলা বাজার এলাকায় বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও হামলাকারী কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মাইক ও হর্ন জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

আপডেট সময় ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮