ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

টেকনোক্রেট কোনো মন্ত্রী কেবিনেটে থাকছেন না : ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনোক্রেট কোন মন্ত্রী ৯ ডিসেম্বরের পর মন্ত্রিপরিষদে থাকছেন না।

তিনি বলেন, তাদের পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া আছে। নির্বাচন কালীন সরকারের মন্ত্রিপরিষদের আকার ছোট বা বড় করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর।

ওবায়দুল কাদের ৮ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবির হাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ছুন্নার দীঘি মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণে মনোনয়ন বঞ্চিতরা বিএনপির অফিসে হামলা করেছে।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ জনপ্রিয়তা হারিয়ে আচরন বিধি ভঙ্গ করছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি লাঠি সোটা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিজ দলের লোকজনকে দিয়ে বোমা ফাটিয়ে আমাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করছেন।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দন্ড মওকুফ করার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি অবান্তর উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে দন্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নজির নেই ।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান চিকিৎসক এ বি এম জাফর উল্যাহ, কবির হাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

টেকনোক্রেট কোনো মন্ত্রী কেবিনেটে থাকছেন না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮