ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক

ইসি তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর সময় এবং দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা সময় ও বাস্তবের দিকে চেয়ে যথাযথভাবে ইসি সিদ্ধান্ত নেবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ইসি নির্বাচনের তফসিল পেছালে দলীয়ভাবে আমাদের কোন আপত্তি থাকবে না। তবে ইসির কথা অনুযায়ী সব দলের মতামত নিয়ে তফসিল পেছানোর সিদ্ধান্ত নিতে হবে।’

ওবায়দুল কাদের ১১ নভেম্বর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, চিকিৎসক দীপুমনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে তফসিল পেছাতে পারে। এটা ইসির বিষয়।এ ব্যাপারে দলীয়ভাবে আওয়ামী লীগ কোন আপত্তি জানাবে না। তবে এ বিষয়ে আমাদের সঙ্গেও ইসির আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর বিষয়টি সম্পূর্ণভাবে ইসির এখতিয়ার। তাই, তফসিল পেছানো হবে কিনা তা ইসি জানে।’

ক্রিকেটার মাশরাফির বিষয়ে তিনি বলেন, অনেক আগে থেকেই মাশরাফির বিষয়টি ভাবা হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন। তবে শাকিবকে দেশের স্বার্থে আরো খেলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

ইসি তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮