ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

তেজগাঁও বিমানবন্দর রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে থাকবে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। তিনি ২৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধনকালে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর তেজগাঁও বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনীর আওতাভূক্ত হবে। এই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হবে না এবং এটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবে থাকবে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকেরই বিমানবন্দরের আশপাশে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ত্যাগ করা উচিৎ।’

শেখ হাসিনা বলেন, এক শ্রেণির মানুষ এই বিমানবন্দরটি বিমানবাহিনীর কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি যতদিন ক্ষমতায় আছি, আমি তা হতে দেব না। এ সময় প্রধানমন্ত্রী বিমানবন্দরটির উপযোগিতা বাড়ানো এবং বিভিন্ন উপলক্ষে এখান থেকে বিমান পরিচালনার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

তেজগাঁও বিমানবন্দর রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে থাকবে

আপডেট সময় ০৬:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮