ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুদক মহাপরিচালকের সাথে দুপ্রক জামালপুর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুদক মহা-পরিচালক মুহাম্মদ রেজাউল কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

দেশের অন্যতম সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি হিসাবে সমধিক আলোচিত দুর্নীতির শিকড় সমূলে উৎপাটনের লক্ষ্যে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক মুহাম্মদ রেজাউল কবীর। দুপ্রক জেলা কমিটির সহ-সভাপতি আইনজীবী শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূখ্য আলোচক ছিলেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, জামালপুর জেলা দুদকের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুজ্জামান, দুপ্রক সদস্য মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, শামীমা খানম, মুখলেছুর রহমান লিখন, মনোয়ারা খানম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম।

জামালপুর : দুপ্রকের সাথে দুদক মহা-পরিচালক মুহাম্মদ রেজাউল কবীরের মতবিনিময় সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে দুদক মহা-পরিচালক মুহাম্মদ রেজাউল কবীর জামালপুর দুপ্রকের কার্যক্রমে প্রশংসা করে বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম যত বেশি বেগবান হবে দুর্নীতির মাত্রা তত কমে আসবে। নানা সীমাবদ্ধতার মধ্যেও জামালপুর দুপ্রকের সকল সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছেন। দুপ্রক উত্থাপিত বিভিন্ন গ্যাপ পূরণে দুদক গঠনতন্ত্র সংশোধন, দুপ্রক সদস্যদের প্রশিক্ষণ, সততা সংঘের কার্যক্রম জোরদারকরণ, সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা, যতটা সম্ভব বাজেট বরাদ্দ করাসহ প্রতিরোধ কার্যকম টেকসই করতে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দুদক মহাপরিচালকের সাথে দুপ্রক জামালপুর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬