ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ইসলামপুরে যমুনার বাঁধের ৩৫ মিটার ধসে গেছে

এভাবেই ধসে যায় ইসলামপুরের শশারিয়াবাড়ী বেড়পাড়ায় যমুনার বামতীরের সিসি ব্লকের বাঁধ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী বেড়পাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সিসি ব্লকের ৩৫ মিটার বাঁধ ১০ অক্টোবর গভীর রাতে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ১২ অক্টোবর বিকেল থেকে সেখানে বালিভর্তি জিওব্যাগের ডাম্পিং কাজ শুরু করেছে।

জানা গেছে, জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী এলাকায় ১০ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে পানি উন্নয়ন বোর্ডের সিসি ব্লকের প্রায় ৩৫ মিটার বাঁধ বিকট শব্দে আকস্মিক যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ নিয়ে যমুনাপাড়ের লোকজনরা ভাঙন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার জনবসতি যমুনায় বিলীন হওয়ার আতঙ্কে রয়েছেন। যমুনার পানির প্রবল ঘূর্ণিস্রোতে সেখানে ভাঙন অব্যাহত রয়েছে। খবর পেয়ে ১১ অক্টোবর দুপুরে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙন স্থান পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ড ১২ অক্টোবর বিকেল থেকে সেখানে বালিভর্তি জিওব্যাগের ডাম্পিং করে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ভোরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার এলাকায় এই বাঁধের ১৫ মিটার স্থান জুড়ে সিসি ব্লক নদীগর্ভে ধসে পড়ে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সেখানে বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করে।

স্থানীয়দের অভিযোগ, দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার থেকে ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সিসি ব্লকের বাঁধ নির্মাণ করতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করা হলেও নিম্নমানের কাজ ও অনিয়ম করার কারণে এবং অবৈধভাবে বালি তোলার কারণে এই বাঁধটি সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে রয়েছে।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বাংলারচিঠি ডটকমকে বলেন, এই বাঁধ নির্মাণে কোনো অনিয়ম করা হয়নি। কুলকান্দি এলাকায় যমুনা নদীর মূল চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। এ কারণে যমুনা নদীর পানিপ্রবাহ বামতীরে প্রবল বেগে চাপ দিচ্ছে। অপরদিকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালি তোলার কারণেও বাঁধটি ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও জানান, বাঁধের ধসে পড়া স্থানে ভাঙন প্রতিরোধে ডাম্পিংয়ের জন্য ৩ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ১২ অক্টোবর বিকেল থেকে সেখানে বালিভর্তি জিওব্যাগের ডাম্পিং কাজ শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে যমুনার বাঁধের ৩৫ মিটার ধসে গেছে

আপডেট সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮