ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

জামালপুরে চারজন মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের কম্পপুর মোড়ে ১ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে হেলমেট বিহীন ও চালক সনদ ব্যতীত চারজন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ১ অক্টোবর দুপুরে কম্পপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় হেলমেট বিহীন ও চালক সনদ ব্যতীত মোটরসাইকেল চালানোয় ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৭ ও ১৩৮ ধারায় চারজন চালককে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত মোটরসাইকেল চালকেরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার মালপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মিনহাজুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে আব্দুল কালাম, মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আফসার শেখের ছেলে সামিউল ইসলাম ও প্রতাপঝগড়ী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আক্তারুজ্জামান।

জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জামালপুরে চারজন মোটরসাইকেল চালককে জরিমানা

আপডেট সময় ০৯:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮