ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার

ফুলদহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার এ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন। এ ছাড়াও তিনি বিদ্যালয়ের নানা সমস্যা ও তার সমাধানে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদা আক্তার বানু, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, স্থানীয় ইউপি সদস্য আবদুল ওয়াহাব, ব্যবসায়ী মোতালেব হোসেন, সমাজ সেবক ছামিউল হক, আওয়ামী লীগ নেতা আবদুল কাদেরসহ স্থানীয় গণ্যম্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা বিদ্যালয়ে চারটি বৈদ্যুতিক পাখা দেওয়াসহ, বিদ্যালয়ের মাটি ভরাট ও মানসম্মত অবকাঠামো উন্নয়ন করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

ফুলদহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮