ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে দুই রেস্তোরাঁ মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের বকুলতলা ও সকালবাজার এলাকায় ১১ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে হোটেল-রেস্তোরাঁ ডিলিং লাইসেন্স ব্যতীত হোটেল পরিচালনার অভিযোগে দুই হোটেল-রেস্তোরাঁর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসন ১১ সেপ্টেম্বর রাতে এক তথ্য বিবরণীতে এ তথ্য জানায়।

জানা গেছে, নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ১১ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের বকুলতলা ও সকালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় হোটেল-রেস্তোরাঁ ডিলিং লাইসেন্স ব্যতীত হোটেল-রেস্তোরাঁ পরিচালনার অভিযোগে ২০১৪ সালের হোটেল ও রেস্তোরা আইনের ১৯ ধারায় বকুলতলার হোটেল ইস্পাইসিয়ার স্বত্বাধিকারী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা এবং সকালবাজারের হোটেল আমেরিকান সাবওয়ের স্বত্বাধিকারী মো. রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার অফিস সুপার আসাদুল্লাহ ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে দুই রেস্তোরাঁ মালিককে জরিমানা

আপডেট সময় ১০:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮