ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সভায় বক্তব্য রাখেন আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা মহিলাদল ৯ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী ও জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার রিতার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, মাইন উদ্দিন বাবুল, যুবদল নেতা ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম শফিক, মহিলাদল নেত্রী সেলিনা বেগম, শামীমা বেগম রুবি, মাসুমা আরমিন মিতু, পিয়ারা হায়দার, আইনজীবী দিলরুবা বেগম ও ছাত্রদল নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ষড়যন্ত্রের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। তাকে চিকিৎসার সুযোগও দিচ্ছে না সরকার। তাকে কারাগার থেকে মুক্ত করাসহ আগামী দিনের যেকোনো আন্দোলনে জেলা মহিলাদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকার রাখার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮