ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ছাত্রলীগনেতা জিসান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ছাত্রলীগনেতা জিসান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রলীগনেতা মমিনুল ইসলাম জিসান হত্যা মামলার প্রধান আসামি আশিকুর রহমান রাহীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আলোচিত এ হত্যাকান্ডের একবছরপূর্তির দিন ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর শহর ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল ইসলাম দিলিপ, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাংগঠনিক সম্পাদক রাব্বী মিয়া, জামালপুর শহর ছাত্রলীগের আহ্বায়ক মো. জুয়েল, যুগ্মআহ্বায়ক জালাল আহমেদ হৃদয় ও মেহেদী হাসান রিমন প্রমুখ।

বক্তারা মমিনুল ইসলাম জিসান হত্যা মামলার প্রধান আসামি রাহীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে জেলা ও শহর ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

মমিনুল ইসলাম জিসান

প্রসঙ্গত, জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মো. মজিবর রহমানের ছেলে মমিনুল ইসলাম জিসান স্থানীয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের ওই বিদ্যালয় শাখার আহ্বায়ক। ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে মনোয়ার সিনেমা হলের সামনে একদল দুর্বৃত্ত জিসানকে মারধর এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহত জিসানের মা মনিরা বেগম বাদী হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি শহরের স্টেশন রোড এলাকার শাহ মো. আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান রাহীকে (২২) পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলাটির অন্য সাতজন আসামি আদালত থেকে জামিনে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে ছাত্রলীগনেতা জিসান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮