ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে নাশকতার মামলার আসামি শিবিরনেতা গ্রেপ্তার

সরিষাবাড়ীতে গ্রেপ্তার ছাত্রশিবির নেতা আবু তাহের। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আবু তাহের (৩৫) নামের এক ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সিংহের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের হাজি মতিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ঢাকায় রমনা থানায় দুটি এবং সিরাজগঞ্জের কাজীপুর থানায় একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের কাছে সে জামালপুর জেলা ছাত্রশিবিরের সাবেক রুকন বলে পরিচয় দিয়েছে।

জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে শিবিরনেতা আবু তাহেরের বাড়িতে নাশকতার পরিকল্পনা চলছিল, এমন তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ ২ সেপ্টেম্বর সকালে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে জড়ো হওয়া লোকজন পালিয়ে যায়। অভিযানের এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয় সিংহের বাজার এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানা হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ঢাকার রমনা থানায় দুটি এবং সিরাজগঞ্জের কাজীপুর থানায় একটি নাশকতার মামলায় আবু তাহের গ্রেপ্তারি পরোয়ানার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবু তাহের জামালপুর জেলা ছাত্রশিবিরের সাবেক রুকন হিসেবে পরিচয় দিয়েছে। তাকে গ্রেপ্তার করার পর রমনা থানা ও কাজীপুর থানাকে অবহিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হবে।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সরিষাবাড়ীতে নাশকতার মামলার আসামি শিবিরনেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮