ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপিত

শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন। তাদের বিশ্বাস অনুযায়ী দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়।

২ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সিমলা বাজার শ্রী শ্রী জগনাথ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরাম নগর বাজারে কৃষ্ণ কালি মন্দিরে গিয়ে শেষ হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র পালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি রমেশ চন্দ্র সুত্র ধর, পৌর কাউন্সিলর কালা চান পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সনজীত প্রসাদ সাহা, সহসভাপতি দ্বিপক কুমার সাহা, সদস্য উত্তম কুমার চৌধুরী, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি মন্টুলাল তেওয়ারি, মোচন সাহাসহ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত সাধারণ অংশ নেন।

এবারের কর্মসূচিতে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, জন্মাষ্টমী পূজা, মহানাম সংকীর্তনের শুভ অধিবাস, অহোরাত্রি মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপিত

আপডেট সময় ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮