ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বকশীগঞ্জে এলজিইডির সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্যান্স প্রোগ্রাম (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা কর্মীর সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন মহিলা কর্মীর প্রতিজনকে ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বকশীগঞ্জ এলজিইডির উদ্যোগে ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক ইউনুস আলী, সমাজসেবক এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা প্রমুখ।

এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল প্রকল্পের আওতায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২৫০ জন মহিলাকে কার্ড হস্তান্তর করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

বকশীগঞ্জে এলজিইডির সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

আপডেট সময় ০৬:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮