ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিপ্রবি’র জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবিতে কৃষকদের মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষকসহ সর্বস্তরের জনগণ। উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা, বেতমারী ও শিহরী গ্রামের তিন শতাধিক মানুষ ২৭ আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আজাদ হোসেন, সোলায়মান হোসেন, সেলিম হোসেন, গণি মিয়া, আব্দুর রহিম ও মরিয়ম আক্তার তৃষ্ণা প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চর বানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা, বেতমারী ও শিহরী গ্রাম থেকে প্রায় ৪০০ একর কৃষি জমি অধিগ্রহণের কথা শোনা যাচ্ছে। কৃষিনির্ভর এলাকার এসব জমি কৃষকদের একমাত্র উপার্জনের উৎস। উপজেলার অন্যান্য এলাকার চেয়ে এই তিন গ্রামের কৃষি জমিতে ধানসহ অন্যান্য ফসল বেশি উৎপাদন হয়ে থাকে। প্রতি বছর এই কৃষিজমিতে দুই থেকে তিন বার ফসল আবাদ করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করে থাকে। এই জমি অধিগ্রহণ করা হলে কৃষকরা না খেয়ে মরবে। তাই কৃষকদের জমি অধিগ্রহণ না করার জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক আহমেদ কবিরের কাছে স্মারকলিপি দেন।

এদিকে জেলা প্রশাসক আহমেদ কবীর বাংলার চিঠি ডটকমকে বলেন, কৃষকরা হয়তো জমি অধিগ্রহণের আশঙ্কা করছেন। তাদের স্মারকলিপি পেয়েছি। তবে প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মেলান্দহের চর বানিপাকুরিয়া ইউনিয়নে জমি অধিগ্রহণের ব্যাপারে আমাদের কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিপ্রবি’র জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবি

আপডেট সময় ০৭:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮