ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে ড্রাইভিং লাইসেন্স ছাড়া সাতজন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও রোড পারমিট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে সাতজন চালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ আগস্ট সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ২৭ আগস্ট দুপুরে জামালপুর শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও রোড পারমিট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে সাতজন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৮ ও ১৫২ ধারার অপরাধের জন্য ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

জরিমানায় দণ্ডিত গাড়িচালকরা হলেন চট্টগ্রামের পাহারতলী গ্রামের মো. আব্দুল হকের ছেলে মামুন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিংরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোকাদ্দেস, ধনবাড়ী উপজেলার ভাগিম গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হাফিজুর রহমান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুখ শিমলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মজিবর রহমান, জামালপুর সদর উপজেলার সাউনিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নাজিম উদ্দিন, হাজিপুর গ্রামের সুলতানের ছেলে মিস্টার ও দিগপাইত গ্রামের মো. নওশের আলীর ছেলে মো. হবিবর।

বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ড্রাইভিং লাইসেন্স ছাড়া সাতজন চালককে জরিমানা

আপডেট সময় ০৯:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮