ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু এবং পুত্রবধূ গুরুতর অসুস্থ হয়েছেন। ৮ আগস্ট রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের সনতেশ আলী (৫৫) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)। পুত্রবধূ সালমা আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের কৃষক সনতেশ আলীর ঘরের বৈদ্যুতিক লাইনের তারে ত্রুটি দেখা দিলে টিনের চাল বিদ্যুতায়িত হয়। এ সময় সনতেশ আলীর ছেলে নিজাম উদ্দিন বিদ্যুতের লাইনের ত্রুটি সারাতে গেলে সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থা দেখে তার বাবা সনতেশ আলী ও নিজাম উদ্দিনের স্ত্রী সালমা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সনতেশ আলী ও নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা গুরুতর অসুস্থ সালমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ সালমা আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

আপডেট সময় ১০:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮