ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রুবেলসহ গ্রেপ্তার ২

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল ও রাফি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের কলেজছাত্রী এক তরুণী ফেসবুকে বখাটে মো. রুবেল নামের এক যুবকের বন্ধুত্বের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছে। ১ আগস্ট দুপুরে জামালপুর পৌরসভার চন্দ্রা মিয়াপাড়ায় এলাকায় ওই যুবকের বন্ধু মো. রাফির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ আগস্ট সকালে জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ রুবেল (২১) ও রাফিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তার রুবেল জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা চরের মো. আজগর আলীর ছেলে এবং রাফির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। সে চন্দ্রা মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অভিযোগে জানা গেছে, ওই তরুণী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জামালপুর শহরের নাওভাঙ্গা চরের বখাটে রুবেল ওই তরুণীর সাথে দেখা করার জন্য তাকে শহরে আসতে বলে। তার কথা মতো ওই তরুণী প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে ১ আগস্ট দুপুর দু’টার দিকে বাসা থেকে বের হয়। রুবেলের সাথে দেখা হলে তাকে শহরের চন্দ্রাঘুন্টি এলাকায় একটি রেস্টুরেন্টে নিয়ে যায়।

ওই তরুণী ওখানে আড্ডা দিতে রাজি না হওয়ায় রুবেল চন্দ্রা মিয়াপাড়া এলাকায় তার বন্ধু রাফির ভাড়া বাসায় নিয়ে যায়। ওই বাসায় গিয়ে রুবেলের আচরণ দেখে সন্দেহ হলে ওই তরুণী অনেক অনুনয় করে সেখান থেকে চলে আসতে চায়। এক পর্যায়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে বখাটে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বেলা তিনটার দিকে রুবেল ও তার বন্ধু রাফি ওই তরুণীকে বাসা থেকে বের করে রিকশায় তুলে দেয়। পরে বাসায় গিয়ে ওই তরুণী তার বাবা-মাকে ধর্ষণের ঘটনা জানায়।

এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ আগস্ট সকালে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রুবেল ও রাফিকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ২ আগস্ট সকালে ধর্ষণের শিকার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি রুবেল ও রাফিকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

চন্দ্রায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রুবেলসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮