ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ভোকেশনাল মোড়ে ট্রাকের নিচ থেকে তিনটি সিএনজি উদ্ধার, নেই হতাহত

উল্টে যাওয়া পাটবোঝাই ট্রাক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর শহরের ব্যস্ততম ভোকেশনাল মোড়ে উল্টে যাওয়া পাটবোঝাই ট্রাকের নিচ থেকে তিনটি সিএনজি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। ২৬ জুলাই বিকেল সোয়া পাঁচটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনার দু’ঘন্টা পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন চাপাপড়া সিএনজিতে কোনো যাত্রী বা চালক ছিল না। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিকেলের ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া সিএনজি যাত্রী মো. সেলিম মিয়া বাংলার চিঠি ডটকমকে বলেছিলেন, ‘আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। ওই সিএনজিতে আর কোনো যাত্রী ছিল না। যাত্রী না থাকায় পাশাপাশি আরও তিনটি সিএনজির চালকরা সিএনজির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় পাটবোঝাই একটি ট্রাক দেখতে পেলাম যে উল্টে আমাদের দিকেই পড়ছে। মুহূর্তের মধ্যেই আমি সিএনজি থেকে নেমে দৌঁড় দেই। অন্যদের কি অবস্থা হয়েছে তা আমি বলতে পারবো না।’

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উল্টে যাওয়া ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-২৭০৩) ও ট্রাকের নিচে চাপাপড়া চারটি সিএনজি উদ্ধারে সেখানে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাটবোঝাই ট্রাকটি সরিয়ে চ্যাপ্টা হয়ে যাওয়া তিনটি সিএনজি উদ্ধার করতে সক্ষম হয়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্ধার অভিযান শেষে জামালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দিন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে চাপাপড়া সিএনজিগুলোতে কোনো যাত্রী বা চালক ছিলো না বলে নিশ্চিত হওয়া গেছে।’

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ভোকেশনাল মোড়ে ট্রাকের নিচ থেকে তিনটি সিএনজি উদ্ধার, নেই হতাহত

আপডেট সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮