ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আগাম ধান চাষে কৃষকের খরচ ও সময় বাঁচে : ব্রি’র পরিচালক

ব্রি ধান ৮২ আউশের আবাদ পরিদর্শন করেন ব্রি’র পরিচালক পরিচালক ড. তমাল লতা আদ্রিতা। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা॥
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক ড. তমাল লতা আদ্রিতা বলেছেন আগাম ধান চাষাবাদের মাধ্যমে কৃষকের খরচ ও সময় বাঁচে।

২১ জুলাই সকালে শেরপুরের নকলা উপজেলার জালালুপুর এলাকায় নতুন উদ্ভাবিত ড্রাম সিডারের মাধ্যমে রোপণকৃত ব্রি ধান ৮২ আউশের আবাদ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

ড. তমাল লতা আদ্রিতা আরও বলেন, উপজেলায় যেদিকে দৃষ্টি যায়, শুধু সবুজের সমারোহ নজরে পড়ে। একই জমিতে আউশ, আমন ও বোরো আবাদ করতে পারায় কৃষকেরা অধিক লাভবান হচ্ছেন। গত বছর অন্যান্য আবাদের চেয়ে খরচের তুলনায় আউশ আবাদে অপেক্ষাকৃত বেশি লাভ পাওয়ায় কৃষকেরা ঝুঁকছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, এ বছর নকলা উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আউশের আবাদ করা হয়। যা গত বছরের তুলনায় অনেক বেশি। আউশ আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। এ বছর ব্রি ধান-৪৮, বিনা ধান-১৯, বিআর-২৬, নেরিকা মিউট্যান্ট জাতের ধানসহ নতুন উদ্ভাবিত ব্রি ধান-৮২ জাত ১৫ একর জমিতে ড্রাম সিডারের মাধ্যমে চাষ করা হয়েছে।

এ সময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, ব্রি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ুন কবীর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আগাম ধান চাষে কৃষকের খরচ ও সময় বাঁচে : ব্রি’র পরিচালক

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮