ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

গরু দেওয়ার প্রলোভন, ইউপি সদস্য গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ইকবালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩১ জুলাই, শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলী জিন্নাহ চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পূর্ব চরপাকেরদহ (কালাবাঘা বইসাগাড়ী) এলাকার সাবেক ইউপি সদস্য প্রয়াত বদিউজ্জামান বদির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২০২৪ সালে একটি এনজিওর মাধ্যমে গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চরপাকেরদহ ইউনিয়নের তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেন মোহাম্মদ আলী জিন্নাহ। এভাবে তিনি প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ। পরে গরু দিতে না পেরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ সময়েও তা ফেরত দেননি। একপর্যায়ে তিনি আত্মগোপন করেন।

এদিকে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তার বেতন-ভাতাসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে প্রতারণার শিকার এক ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ৩০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর শহরের ইকবালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোহাম্মদ আলী জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ জুলাই তাকে  আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গরু দেওয়ার প্রলোভন, ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬