ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে ফকরুল স্পোর্টিং, হেরেছে জেসিএ

নয়াপাড়া একাদশ বনাম জেসিএ’র ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ফকরুল স্পোর্টিং ক্লাব বনাম তিরুথা বোল্ড রাইডার্সের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১৭ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। ম্যাচ দুটিতে জয় পেয়েছে ফকরুল স্পোর্টিং ক্লাব ও নয়াপাড়া একাদশ। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

১৭ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত রাত সাড়ে ৬টায়। অধিনায়ক হাসিবের দল ফকরুল স্পোর্টিং ক্লাব ১৫ রানে ম্যাচ জিতেছে অধিনায়ক শাহাদাত হোসেনের দল তিরুথা বোল্ড রাইডার্সের বিরুদ্ধে লড়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ফকরুল স্পোর্টিং ক্লাব ৬ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৭৬ রান। দলের পক্ষে বাবুল ২০ রান ও কবির করেন ১৯ রান। জবাবে তিরুথা বোল্ড রাইডার্স ৬ ওভার খেলে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬১ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হাসিব। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আবির হোসেন ও আদনান ফারদিন।

রাত ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচ। অধিনায়ক রাব্বির দল নয়াপাড়া একাদশ ৩৫ রানে ম্যাচ জিতেছে অধিনায়ক ইব্রাহীম আরাফাতের দল জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) বিরুদ্ধে লড়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নয়াপাড়া একাদশ ৬ ওভারে দুই উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে অপরাজিত শুভ ৩৬ রান ও হাসান করেন ২৪ রান। জবাবে জেসিএ ৬ ওভার খেললেও চার উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান সংগ্রহ করেছে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের শুভ। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার নিখিল শেখ ও মো. সজিব।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এই টুর্নামেন্টের আগের খবরগুলো :
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে ডিজে আইসা, ফকরুল স্পোর্টিং ও জেসিএ
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স ও তৈমুছ ক্রিকেট ক্লাব
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে সজিব স্মৃতি ও বামুনপাড়া সেক্সোসাইট
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে দুরন্ত, নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমির জয়
বামুনপাড়ায় সেতুলী গ্রুপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে তইমুজ, ফ্রেন্ডস, নাইস ক্লাবের জয়
জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে ফকরুল স্পোর্টিং, হেরেছে জেসিএ

আপডেট সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০