ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

জামালপুর : প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা। ছবি : বাংলারচিঠিডটকম

কর্ম এলাকার ১০ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াস বিষয়ে ধারণা ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুস্থ শিশু এবং সক্ষম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে জামালপুরে তিনদিনব্যপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

৮ নভেম্বর, রবিবার জামালপুর সুইড ভবন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট কর্মসূচির (এডিপি) সিনিয়র ম্যনেজার অরবিন্দ এস গোমেজ, উন্নয়ন সংঘের এডিপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

প্রশিক্ষণে ৪৬ জন কমিউনিটি ফ্যাসিলিটেটর অংশ নেন। জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে এসব ফ্যাসিলিটেটরগণ ১০ হাজার পরিবারের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করছেন।

জামালপুর : প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী বক্তৃতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াস বিষয়ে দীর্ঘদিন ধরে সফলভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে স্বাস্থ্য বিভাগের জন্য সহায়ক ভূমিকা তৈরি হচ্ছে। সংস্থা দুটির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ, জামালপুর এডিপির আওতায় জামালপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে প্রাক প্রথমিক শিক্ষা কার্যক্রম, অ্যাডভোকেসি, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি, স্পন্সরশিপসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৯:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬