ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

মাদারগঞ্জ : উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক ও অন্যান্য অতিথিবৃন্দ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৯৭২টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বিতরণ করা চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।

চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি ফলজ গাছ থেকে মানুষ আর্থিকভাবেও উপকৃত হবেন। সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৮:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬