ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুর : জামালপুর-মুক্তাগাছা আঞ্চলিক সড়কের দুই পাশে বালু জমে চাপা হয়ে যাওয়ায় জানবাহন চলাচলে বিঘ্নঘটাসহ পথচারীরাও থাকেন ঝুঁকিতে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জামালপুর থেকে মুক্তাগাছা পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের কোথাও আর ফুটপাত নেই। মূল সড়কে হেঁটে চলা বা সাইকেল চলতে পারে না। সদর উপজেলার নান্দিনা বাজার পর্যন্ত মূল সড়কের বেশি অংশ বালুর স্তূপে ঢাকা পড়ে গেছে। এই সড়ক ২৪ ফুট প্রসস্থ। দুই পাশে কোথাও ছয় ফুট, কোথাও আট ফুট ফুটপাত থাকলেও তা আর দেখা যায় না।

সড়কে নিয়মিত ভেজা বালুর ট্রাক ছুটছে, দ্রুত নষ্ট হচ্ছে সড়কও। ছোট বড় দুর্ঘটনা যেন একেবারে সহজ হয়ে গেছে। জামালপুর শহর থেকে নান্দিনা কালিবাড়ী এলাকা পর্যন্ত বালুর স্তূপের জন্য সড়কে যেমন দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে, তেমনি ইজিবাইক, সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেল আরোহী বা চালকদের নাক, কান এবং চোখের সমস্যাও তৈরি হচ্ছে।এই মহাসড়কে এত সমস্যা যেন দেখার কেউ নেই।

শরিফপুর বাজারের ব্যবসায় সুমন বলেন, মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে নিয়মিত শহরে যাতায়াত করি, নাকমুখ আর চোখে লাখ লাখ বালুকণা ঢুকে।সড়কে মোটরসাইকেল চালাতেও সমস্যা, দ্রুতগামী ডাম্প ট্রাক আর বাসের ক্রসিংয়ের সময় মোটরসাইকেল সড়কের পাশে চাপানোর জায়গা নেই। সড়ক বিভাগ আর প্রশাসন এসব কিছুই দেখে না।

জয়রামপুর এলাকার রনি বলেন, বালুর ট্রাকের ধাক্কায় নিয়মিত দুর্ঘটনা ঘটে, গতবার জয়রামপুর মোড়ে রাজিব পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মরেছে। সড়কের পাশে জায়গা না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

জামালপুর-ময়মনসিংহ সড়কে সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম বলেন, জামালপুর থেকে ময়মনসিংহ চলাচলে নান্দিনা এলাকা পর্যন্ত সড়কে অনেক সমস্যা। মূল সড়কের দুই পাশে জায়গা কয়েক ফুট ঢাকা। এরপর সড়কের বেশি অংশ জুড়ে বালুর স্তুপ। শুকনো বালুর ট্রাক আর ভেজা বালুর ট্রাক দাপিয়ে বেড়ায় সড়কে।

জানা গেছে, স্থানীয় বালু পরিবহনে অনেক ডাম্প ট্রাকের রেজিস্ট্রেশনসহ কাগজপত্রে সমস্যা, অনেক চালকের লাইসেন্স আপডেট নেই। সড়কে ভেজা বালু পরিবহনে নিয়ন্ত্রণ নেই। মহাসড়ক আইনের ছিটেফোঁটাও প্রতিপালন করা হয় না। এসব নিয়ে সড়ক বিভাগ একেবারেই নিশ্চুপ। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় বিষয় নিয়ে শুধু আলোচনাই যেন সড়ক বিভাগের কাজ।

অথচ মহাসড়ক আইন ২০২১ এর ৯ ধারার ১৬ উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে, মহাসড়কে ময়লা বা আবর্জনা ফেলা বা স্তূপ করে রাখা যাবে না। একই আইনের ১২ ধারার ঙ উপধারায় বলা হয়েছে, সড়কের ক্ষতির কারণ হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সড়ক বিভাগ।

এসব বিষয় নিয়ে জানতে চাইলে জামালপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন এই প্রতিবেদককে বলেন, আমাদের প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। সড়কে সব অনিয়মের বিষয়ে প্রশাসনকে নিয়মিত জানানো হয়। এসব নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা।

২৯ অক্টোবর সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে কথা বলার সময় সড়কে ভেজা বালু এবং সড়ক নির্দেশক মুছে যাওয়া নিয়ে তিনি বলেন, সড়কে রং দিয়ে চিহ্নিত করা হয়েছিল তা মুছে গেছে। আবার রং দিয়ে চিহ্নিত করা হবে। এছাড়া সড়কে ভেজা বালু পরিবহন নিষেধের সাইনবোর্ড লাগানো হবে।

জামালপুর-মুক্তাগাছা আঞ্চলিক মহাসড়কে সমস্যা নিয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার এই প্রতিবেদককে বলেন, কিছু বিষয় প্রশাসন দেখবে এবং আমরা সেটা দেখি। সড়ক বিভাগ তাদের দায়িত্ব পালনের পর বাকি বিষয়গুলো আমরা দেখবো। এরপরও কোনো বিষয় থাকলে আমাদেরকে জানালে আমরা ব্যবস্হা নিব।

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

আপডেট সময় ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬