ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দুইদলের ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

স্বাস্থ্যবিধি মেনে এবং আগত দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর জামালপুরে শুরু হয়েছে সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। জামালপুর পৌরসভার বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও দৈনিক পল্লীর আলো’র উপদেষ্টা সম্পাদক মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেতুলী গ্রুপের মালিক জাকির হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন ক্লাবের সভাপতি আবির হোসেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তি এ কে ফজলুল হক, মো. তহুর আলী, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদয়ন ক্লাবের সদস্য শাওন ইসলাম।

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্টি ব্যবসায়ী সেতুলী গ্রুপের মালিক জাকির হোসেন খান। । ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী দিনে নয়াপাড়া একাদশ বনাম আরএস কিং মুখোমুখি হয়। টসে জিতে ব্যট করতে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ৩৩ রান তুলতে সক্ষম হয় আরএস কিং। দ্বিতীয় পর্বে ব্যাট করতে নেমে ৪ ওভার ৪ বলে ৩৪ রান করে উদ্বোধনী ম্যাচে ৩ উইকেটে জয়লাভ করে নয়াপাড়া একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হয় নয়াপাড়া একাদশের রাব্বী।

টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে আছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় ০৬:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০