ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে দুরন্ত, নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমির জয়

ডি জে আইসা ক্লাব বনাম জামালপুর ক্রিকেট একাডেমির ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১৩ ডিসেম্বর তিনটি ম্যাচে জয় পেয়েছে দুরন্ত স্পোর্টিং ক্লাব, এস এম নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমি। বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১৩ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়ক মিলন মাহমুদের দল এস এম নাইট রাইডার্স সাত উইকেটে জয় পেয়েছে অধিনায়ক সবুজ আহমদের দল পূর্ব বামুনপাড়া উইনার্সের বিরুদ্ধে লড়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে পূর্ব বামনুপাড়া উইনার্স ৬ ওভারে এক উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন সাগর। জবাবে এস এম নাইট রাইডার্স ৪ দশমিক ১ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৮ রান করে ম্যাচ তুলে নেয় তাদের ঘরে। দলের পক্ষে কাউসার ২৪ ও আব্দুল্লাহ করেন ২০ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের কাউসার। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন নিখিল শেখ ও আদনান ফারদিন।

এস এম নাইট রাইডার্স বনাম পূর্ব বামুনপাড়া উইনার্সের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক অনিকের দল শেখ কামাল ক্রীড়া চক্র হান্টার সেভেনকে ২৫ রানে পরাজিত করেছে অধিনায়ক শান্তর দুরন্ত স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাটিংয়ে নেমে দুরন্ত স্পোর্টিং ক্লাব ৬ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৬১ রান। দলের পক্ষে নির্জন ১৯ ও মান্নান করেন ১৭ রান। জবাবে শেখ কামাল ক্রীড়া চক্র হান্টার সেভেন নির্ধারিত ৬ ওভারে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের নির্জন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ও সজিব আকাশ।

শেখ কামাল ক্রীড়া চক্র হান্টার সেভেন বনাম দুরন্ত স্পোটিং ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

তৃতীয় ম্যাচে অধিনায়ক ইনসান আহমদের ডি জে আইসা ক্লাবকে ২১ রানে পরাজিত করেছে অধিনায়ক ইব্রাহিম আরাফাতের দল জামালপুর ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাটিংয়ে নেমে জামালপুর ক্রিকেট একাডেমি ৬ ওভারে তিন উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৮১ রান। দলের পক্ষে শ্রাবণ ২৯ ও শুভ ২৫ রান করেন। জবাবে ডি জে আইসা ক্লাবকে ৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬০ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের শ্রাবণ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন নিখিল শেখ ও মেহেদী হাসান।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ১৬টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এই টুর্নামেন্টের আগের খবরগুলো :
বামুনপাড়ায় সেতুলী গ্রুপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে তইমুজ, ফ্রেন্ডস, নাইস ক্লাবের জয়
জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে দুরন্ত, নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমির জয়

আপডেট সময় ০৮:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০