ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে সজিব স্মৃতি ও বামুনপাড়া সেক্সোসাইট

সজিব স্মৃতি একাদশ বনাম দুরন্ত স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১৪ ডিসেম্বর রাতে কনকনে শীতের মধ্যে অনুষ্ঠিত দুটি ম্যাচে জয় পেয়েছে সজিব স্মৃতি একাদশ ও বামুনপাড়া সেক্সোসাইট সুপার স্টার দল। বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১৪ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়ক শায়নের দল দল সজিব স্মৃতি একাদশ ৬ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে অধিনায়ক নির্জনের দল দুরন্ত স্পোর্টিং ক্লাবতে হারিয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে সজিব স্মৃতি একাদশ ৬ ওভারে চার উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন অন্তর। জবাবে দুরন্ত স্পোর্টিং ক্লাব ব্যাটিংয়ে নেমে ৬ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অন্তর। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জুলকার নাইন রিমন ও আনাস আহমেদ।

নাইস ক্লাব বনাম বামুনপাড়া সেক্সোসাইট সুপার স্টারের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নাজিম উদ্দিনের নাইস ক্লাবকে ৩ রানে পরাজিত করে ম্যাচ জিতেছে অধিনায়ক রশিদ খানের বামুনপাড়া সেক্সোসাইট সুপার স্টার দল। রশিদ খানরা প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভার খেলে দুই উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৬৫ রান। দলের পক্ষে সীমান্ত সর্বোচ্চ রান করেন ৩২। জবাবে নাজিম উদ্দিনরা নির্ধারিত ৬ ওভারের মধ্যে এক বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সীমান্ত ইসলাম। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম শান্ত ও রবিউল ইসলাম।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ১৬টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এই টুর্নামেন্টের আগের খবরগুলো :
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে দুরন্ত, নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমির জয়
বামুনপাড়ায় সেতুলী গ্রুপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে তইমুজ, ফ্রেন্ডস, নাইস ক্লাবের জয়
জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে সজিব স্মৃতি ও বামুনপাড়া সেক্সোসাইট

আপডেট সময় ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০