ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মৃত্যু ২, আহত ৪ মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদপুরে জমি বিরোধে আদালতের নির্দেশে মাঠে কমিশনের তদন্ত মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন কারাগারে

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স ও তৈমুছ ক্রিকেট ক্লাব

পূর্ব বামুনপাড়া উইনার্স ও দেওয়ানপাড়া একাদশ দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১৫ ডিসেম্বর রাতে কনকনে শীতের মধ্যে অনুষ্ঠিত দুটি ম্যাচে জয় পেয়েছে পূর্ব বামুনপাড়া উইনার্স ও তৈমুছ আলী ক্রিকেট ক্লাব দল। বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১৫ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়ক সবুজ আহমেদের দল পূর্ব বামুনপাড়া উইনার্স ৫ উইকেটে জিতেছে অধিনায়ক কামালের দল দেওয়ানপাড়া একাদশ দলকে হারিয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে দেওয়ানপাড়া একাদশ ৫.৪ ওভারে ছয় উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন মুন্না। জবাবে পূর্ব বামুনপাড়া উইনার্স ব্যাটিংয়ে নেমে ৪ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের নিরব। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব মিয়া ও আব্দুল মজিদ ।

শেখ কামাল কামাল ক্রীড়া চক্র হান্টার সেভেন ও তৈমুছ আলী ক্রিকেট ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক রাব্বির শেখ কামাল কামাল ক্রীড়া চক্র হান্টার সেভেন দলকে ৩ উইকেটে পরাজিত করে ম্যাচ জিতেছে অধিনায়ক আনন্দের তৈমুছ আলী ক্রিকেট ক্লাব দল। রাব্বির দল প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভার খেলে চার উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৫২ রান। দলের পক্ষে রাফি সর্বোচ্চ রান করেন ২৫। জবাবে আনন্দরা ৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৩ রান। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আনন্দ। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন মো. আবু ইউসুফ ও আবির হোসেন।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এই টুর্নামেন্টের আগের খবরগুলো :
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে সজিব স্মৃতি ও বামুনপাড়া সেক্সোসাইট
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে দুরন্ত, নাইট রাইডার্স ও জামালপুর ক্রিকেট একাডেমির জয়
বামুনপাড়ায় সেতুলী গ্রুপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে তইমুজ, ফ্রেন্ডস, নাইস ক্লাবের জয়
জামালপুর বামুনপাড়ায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স ও তৈমুছ ক্রিকেট ক্লাব

আপডেট সময় ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০