ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল

জামালপুর : শিশু ধর্ষণের দায়ে দণ্ডিত আসামি সাইদুর রহমান মুন্সি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আট বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মামলাটির একমাত্র আসামি সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সিকে (৪৫) আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

৫ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া এলাকার জুরাল মুন্সির ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানী মডেল মাদরাসার শিক্ষক।

মামলার অভিযোগ ও নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নূরানী মডেল মাদরাসার শিক্ষক সাইদুর রহমান মুন্সি নিজ কর্মস্থলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। সেই  ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৩ মে দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয় মামলাটি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক এই প্রতিবেদককে বলেন, এই মামলায় মোট আটজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাইদুর রহমানকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। পাশাপাশি জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল

আপডেট সময় ০৯:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬