ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

নকলা : ময়লা-আবর্জনা পরিষ্কার কাজে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। ছবি : বাংলারচিঠিডটকম

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর, শনিবার সকালে নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় সড়ক, আশপাশের এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে একই দিন সন্ধ্যার পূর্বে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়।

কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ, নকলা পৌরসভার কর্মচারীবৃন্দ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরাও এতে অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, পরিচ্ছন্ন ও মশকমুক্ত নকলা গড়তে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট সময় ১০:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬