ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জামালপুর : যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তাদের যেকোনো ধরনের পরিকল্পিত সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

সমাবেশ ও মিছিলে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মনজুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬